সাহিত্য
তুমি বলেছিলে—
ভালোবাসোনি, প্রয়োজন ছিলাম
অনুপম আব্দুল্লাহ
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তুমি বলেছিলে—
ভালোবাসা নাকি আকাশের মতো,
অসীম, অনন্ত, ছোঁয়া যায় না;
আমি বিশ্বাস করেছিলাম,
হাত বাড়িয়ে শূন্যতাকেই জড়িয়ে ধরেছিলাম।
তোমার চোখে যে আলো দেখতাম,
ভাবতাম সেটা আমার জন্যই—
পরে বুঝলাম,
সে আলো ছিল কেবল পথ চলার জন্য,
আমি ছিলাম শুধু একটুখানি থামার জায়গা।
তুমি কখনো ভালোবাসোনি,
শুধু প্রয়োজন ছিল—
একটা কাঁধ, যেখানে ক্লান্তি নামাবে,
একটা মন, যেখানে কথা রেখে যাবে,
তারপর হালকা হয়ে চলে যাবে আবার।
আমি তখনও দাঁড়িয়ে,
ভাঙা স্বপ্নগুলো কুড়িয়ে কুড়িয়ে জোড়া দিচ্ছি—
ভাবছি, যদি একটাও সত্যি হতো!,
তুমি শুধু এসেছিলে প্রয়োজন নিয়ে।
এখন আর প্রশ্ন করি না,
কেন ছিলাম তোমার গল্পে—
কারণ জানি,
কিছু মানুষ আসে ভালোবাসতে নয়,
শুধু প্রয়োজন মেটাতে।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন