সর্বশেষ

আন্তর্জাতিক

তেহরানে হামলার দাবি ট্রাম্পের: ‘অনেক সামরিক নেতা নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ হামলায় দেশটির বেশ কয়েকজন সামরিক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেন। তিনি দাবি করেন, ভিডিওটিতে তেহরানে সংঘটিত একটি বড় ধরনের হামলার দৃশ্য দেখা যাচ্ছে।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, এই হামলায় ‘ইরানের অনেক সামরিক নেতাকে অন্যান্য ক্ষয়ক্ষতির সঙ্গে নির্মূল করা হয়েছে।’ তাঁর ভাষায়, এসব নেতারা দীর্ঘদিন ধরে দেশটিকে দুর্বল ও অবিবেচনাপূর্ণভাবে পরিচালনা করে আসছিলেন।

তবে ভিডিওটির সঠিক স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে রাতের আঁধারে একাধিক বিস্ফোরণের দৃশ্য দেখা গেলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। অন্যদিকে ট্রাম্পের এমন দাবির পর ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন