সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই সঙ্গে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ডিবি পুলিশের এসআই পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দীনের ছেলে রমজান আলী (৪০) এবং নয়াগোলা হাটপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে মো. হানিফ আলী (৩২)।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি কেটে পুকুর খনন এবং বিভিন্ন এলাকায় ইটভাটাসহ অন্যান্য স্থানে মাটি সরবরাহ করে আসছিল। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এছাড়া মাটিবাহী ট্রলি ও ট্রাক্টরের চলাচলে এলাকার পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা কৃষির জন্য যেমন ক্ষতিকর, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন