সারাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
নগরকান্দায় আধিপত্য লড়াইয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০
আবিদ জামান, ফরিদপুর
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৬:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
নগরকান্দা থানার পরিদর্শক (ওসি) রাসূল সামদানী আজাদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।
১৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন