সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে ছয় গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে ছয় গ্রামের মধ্যে ধীরে ধীরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রথম সংঘর্ষের পর শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের কিশোর রাহাত ফুটবল খেলার সময় মাইকিং করছিলেন। এসময় পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করেন। এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম সংঘর্ষ ঘটে। পুলিশ হস্তক্ষেপে রাতের পরিস্থিতি শান্ত হলেও, শনিবার সকাল ৭টায় আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চার গ্রামের মানুষ মুখোমুখি হয়।

ঘটনার সময় মুনসুরাবাদ গ্রামের অধিবাসীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে সংঘর্ষ শুরু করেন। পরবর্তীতে হামিরদী ও গুপিনাথপুর গ্রামের মানুষও এতে যুক্ত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ ঘরবাড়ি ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল ছুড়ে মারতে থাকে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলামিন মিয়া জানান, শনিবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত সংঘর্ষ চলেছে। পুলিশের সঙ্গে সেনা ও ডিবি সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন