সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে শিশুদেরকে ২ লাখ টাকার ওষুধ দিয়েছে জেলা পরিষদ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের জীবনরক্ষাকারী ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব ওষুধ হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সিনিয়র নেতা হারুনুর রশিদ হারুন। এ সময় তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদ সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে সতর্ক থাকার আহ্বান জানান। শিশুদের চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ৫৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। জেলা পরিষদের এই বিশেষ সহায়তা শিশুদের দ্রুত সুস্থ হয়ে ওঠায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন