সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের নিরঙ্কুশ জয়

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মোট ১৫টি পদের মধ্যে এই প্যানেল ১৩টিতে জয়লাভ করে তাদের প্রভাবশালী অবস্থান নিশ্চিত করেছে।

অন্যদিকে, নিরপেক্ষ বা স্বতন্ত্র প্যানেল থেকে ২টি পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সদস্যবৃন্দ সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক ও ট্রেজারার অ্যাডভোকেট মো. মজিবুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট মো. শহীদ উল্লাহ ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী পেয়েছেন ৩৪৯ ভোট। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাকির হোসেন ৬৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে অ্যাডভোকেট মো. আব্দুল বাতেন মজুমদার পেয়েছেন ৫৭৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. নেয়ামত উল্লাহ চৌধুরী (জামান) পেয়েছেন ৩৬৯ ভোট। ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. আবু মুছা ভূঁইয়া ৭৪০ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোশারফ হোসেন টিটু পান ৪৬৬ ভোট।

লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল) ৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এনরোলমেন্ট সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া ৬৬৫ ভোট এবং রিক্রিয়েশন সেক্রেটারি পদে অ্যাডভোকেট মো. সাইফুর রহমান (সায়েম) ৫৯০ ভোট পেয়ে বিজয়ী হন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট মো. আবুল হাসনাত হিমেল ৮৮২ ভোট পেয়ে প্রথম, অ্যাডভোকেট বেলাল হোসেন ৭২১ ভোট পেয়ে দ্বিতীয়, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ৭১৩ ভোট পেয়ে তৃতীয়, অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন ৭০৪ ভোট পেয়ে চতুর্থ এবং অ্যাডভোকেট মো. লোকমান হোসেন ৬৪০ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেন।

এদিকে, নিরপেক্ষ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার পেয়েছেন ৪৮৯ ভোট। আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ফারহানা সেলিম পেয়েছেন ৫৪৭ ভোট।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,২৮৭ জন ভোটারের মধ্যে ১,২৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে তিনটি প্যানেল থেকে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন