সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল সদৃশ (WINCEREX) মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ তিনজন আটক
বাদল সাহা, গোপালগঞ্জ
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল সদৃশ (WINCEREX) মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), মো. তরিকুল ইসলাম (৪২) এবং মো. শাহারিয়ার হোসেন (২৫)।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের আশঙ্কায় একটি দল মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করা হয়।
পরবর্তীতে তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সদৃশ (WINCEREX) মাদকদ্রব্য জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
২০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর