সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ‘হামিম ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।
দৌলতপুরে তেল বিক্রেতাকে অতিরিক্ত মূল্যের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, দৌলতপুর (কুষ্টিয়া)
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ‘হামিম ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।
বুধবার বিকেলে দৌলতপুর সদর এলাকার সেন্টার মোড়ে তেল সাব-ডিলারদের কার্যক্রম তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তেল ক্রয়-বিক্রয়ে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
অভিযানে প্রমাণিত হয় যে ‘হামিম ট্রেডার্স’ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল। এর ফলে প্রতিষ্ঠানটির মালিক মিরাজুলকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হয়।
ইউএনও অনিন্দ্য গুহ জানান, বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন