সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ ও  নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষি উৎপাদনে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ এবং রাসায়নিক সার ছাড়া ফসল উৎপাদন প্রায় অসম্ভব। কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনের ভিত্তিতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছে।

বক্তারা আরও বলেন, প্রণীত নীতিমালার দ্রুত বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং জোরদার করে অবিলম্বে সার ডিলার নিয়োগ ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এসময় বক্তব্য দেন সংগঠনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল এবং আবু নাহিদ লাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন