সারাদেশ
পঞ্চগড়ের সদর উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ে পুলিশ মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, পুলিশ সদস্য গুরুতর আহত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের সদর উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনি বাইসাইকেল চালিয়ে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির পঞ্চগড়মুখী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।
দু’জনই মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন