ঝিনাইদহে তেলপাম্পে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি তেলপাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় এবং জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান।
অভিযানে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ইউসুফ-২ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তামিম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে মোট ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কাগজপত্র না থাকায় আরও দুইজন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান জানান, বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলোতে কিছু স্থানে ২ হাজার লিটার এবং কিছু স্থানে ২৩শ লিটার তেল মজুদ ছিল। পরে তাদের আবারও তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৫ বার পড়া হয়েছে