সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপি নেতা দু’জনকে সাময়িক বহিষ্কার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিত্যানন্দ বাড়ৈ ও সাধারণ সম্পাদক সমর দাসকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রেরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, একই দিনে কলাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থানরত কালিগঞ্জ বাজারের অস্থায়ী অফিসে একটি জরুরি সাংগঠনিক সভা আহবান করা হয়। সভায় ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন এবং নির্বাচন পরবর্তী সময়ে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা হয়।

সভায় অভিযোগ ওঠে যে, ১নং ওয়ার্ডের সভাপতি নিত্যানন্দ বাড়ৈ ও সাধারণ সম্পাদক সমর দাস কিছু আর্থিক উৎকোচ গ্রহণ করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সাংগঠনিক বিধান মোতাবেক উভয়কে অস্থায়ীভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন