সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোররাত ৩টা ৫৫ মিনিটে উপজেলার ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. মুনসুর আলীর ছেলে মো. বাবু (২৯) এবং ঝিকড়া প্রামানিকপাড়া গ্রামের মো. জমির মিয়ার ছেলে মো. জনি (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মো. মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৩টা ২৫ মিনিটে ঝিকড়া বাজার ও আশপাশ এলাকায় ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া এলাকায় মো. আসাদুল হোসেনের আমবাগানের ভেতরে একটি টিনশেড ঘরের সামনে দুই ব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ৩০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মো. বাবুর কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে থাকা ৫৯ বোতল এবং মো. জনির কাছ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
 

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন