সর্বশেষ

সারাদেশ

নড়াইলের কালিয়ায় ডিজেল মজুদ, দুইজনকে জরিমানা

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে বহন করা ৭,৪০০ লিটার ডিজেল জব্দ করেছে।

এ ঘটনায় দুইজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ২৮টি ব্যারেলে জমা করা ৫,৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল বিক্রির লাইসেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।

এদিকে, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে ৯টি ব্যারেলে থাকা ১,৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার এবং ছত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন