সর্বশেষ

আন্তর্জাতিক

তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছানোর শঙ্কা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, সংঘাত আরও তীব্র হলে- বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বা হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

জ্বালানি বিশ্লেষক টামাস ভার্গা বলেন, প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে বড় ধাক্কা লাগবে এবং তেলের দাম দ্রুত বেড়ে যাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা ধ্বংস করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ ইরানের তেল রপ্তানিতে মারাত্মক প্রভাব ফেলবে এবং বাজারে অস্থিরতা আরও বাড়াবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইতোমধ্যে এ পথ আংশিকভাবে বিঘ্নিত হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। জার্মানি জ্বালানির দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আর ব্যবসায়ীরা বাড়তি খরচের কারণে পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।

বিশ্লেষকদের সতর্কবার্তা, দ্রুত পরিস্থিতির সমাধান না হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।
 

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন