সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম, প্রস্তুতিতে ব্যস্ত মৌয়ালরা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের মধু আহরণ মৌসুম আগামী ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই উপকূলের বিভিন্ন এলাকায় মৌয়ালরা (মধু সংগ্রহকারী) তাদের নৌকা প্রস্তুত করছে।

বন বিভাগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, চলতি মৌসুমে ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মৌয়ালরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও তারা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করবেন। বনের ভিতরে বাঘ, বিষধর সাপসহ নানা বন্যপ্রাণীর সঙ্গে মোকাবেলা করতে হবে এবং এবার নতুন আতঙ্ক হিসেবে বনদস্যুরাও রয়েছে।

সুন্দরবন উপকূলীয় এলাকায় মৌয়ালরা নৌকা সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

বন বিভাগ সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে সুন্দরবন থেকে ৪৪৬৩ কুইন্টাল মধু আহরণ করা হয়। ২০২১-২২ সালে তা কমে দাঁড়ায় ৩০৮০ কুইন্টালে। ২০২২-২৩ সালে আরও কমে দাঁড়ায় ২৮২৫ কুইন্টালে। তবে ২০২৩-২৪ সালে কিছুটা বৃদ্ধি পেয়ে ৩১৮৩ কুইন্টাল মধু সংগ্রহ করা হয়। যদিও চুরি করে আহরণ করা মধু এই হিসাবের বাইরে থাকে।

অপরদিকে, আগাম চাক কাটার কারণে মৌসুম শুরু হলে মধুর পরিমাণ কম পাওয়ার সম্ভাবনা থাকে, যা বন বিভাগের লক্ষ্য অর্জনে ব্যাঘাত ঘটাতে পারে।

প্রতিবছরের মতো এবারও সুন্দরবনের বিভিন্ন রেঞ্জে পর্যায়ক্রমে মৌয়ালদের বন প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত পারমিট নিয়ে দলবদ্ধভাবে তারা প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহ করবেন।

গাবুরা ডুমুরিয়া গ্রামের মৌয়াল দল নেতা আব্দুর রাজ্জাক বলেন, “প্রতিবছর সুন্দরবনে মধু আহরণ করি। এ বছরও ১২ জন মৌয়াল নিয়ে দল সাজিয়েছি। ১ এপ্রিল বনবিভাগ থেকে পারমিট নিয়ে মধু আহরণ করতে রওনা দেব।”

বুড়িগোয়ালিনী এলাকার মৌয়াল শাহাজান সরদার জানান, “সুন্দরবনের মধু প্রাকৃতিক ও ভেজালমুক্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মৌয়াল জানান, ডাকাতরা প্রতি দল থেকে ১০ হাজার টাকা দাবি করছে। অনেক মৌয়াল এই আতঙ্কের কারণে এবার সুন্দরবনে মধু ভাঙতে যাওয়ার পরিকল্পনা করছেন না।

বন বিভাগ সূত্র জানিয়েছে, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে বনজ সম্পদ রক্ষার জন্য নির্ধারিত নিয়ম মেনে মধু সংগ্রহ করতে হবে। অব্যবস্থাপনা বা অতিরিক্ত আহরণ ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান বলেন, “১ এপ্রিল থেকে মধু সংগ্রহের পারমিট দেয়া হবে। আমরা কঠোর নজরদারি রাখছি যাতে কেউ মধু চুরি করতে না পারে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন