সর্বশেষ

জাতীয়

টিকা ঘাটতির ঝুঁকিতে শিশু, হাম-রুবেলাসহ ৬ ধরনের টিকার মজুদ শেষ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে প্রতি বছর ৪০ লাখের বেশি শিশু জন্ম নেয়। এসব শিশুর সুরক্ষায় জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত ১২টি রোগ প্রতিরোধে ৯ ধরনের টিকা দেওয়া হয়।

তবে বর্তমানে হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টার ও হেপাটাইটিস-বি—এই ৬ ধরনের টিকার কেন্দ্রীয় মজুত শেষ হয়ে গেছে বলে জানা গেছে। যদিও স্বাস্থ্য অধিদফতরের দাবি, মাঠপর্যায়ে এখনো টিকার সরবরাহ রয়েছে।

জানা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের অপারেশনাল প্ল্যান (ওপি) বাতিল হওয়ায় টিকা কার্যক্রমে বড় ধরনের সংকট তৈরি হয়। ফলে দেশের বিভিন্ন এলাকায় অনেক শিশু নির্ধারিত টিকা থেকে বঞ্চিত হয় এবং সামগ্রিকভাবে টিকাদানের হার কমে যায়।

পরবর্তীতে সব ধরনের টিকা সংগ্রহের জন্য প্রায় এক হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে শিশুদের টিকার জন্য বরাদ্দ রাখা হয় ৮৪২ কোটি টাকা। সিদ্ধান্ত হয়, সরাসরি ক্রয়ের পাশাপাশি টেন্ডারের মাধ্যমেও টিকা কেনা হবে। তবে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে সেই প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, আগে টিকা সরাসরি ইউনিসেফ থেকে কেনা হতো। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে অর্ধেক টিকা ইউনিসেফ থেকে এবং বাকি অর্ধেক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন ও বাস্তবায়নের জটিলতায় টিকা সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, পূর্বের সিদ্ধান্ত বাতিল হলেও বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা হয়নি, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। বর্তমানে আবারও সরাসরি ক্রয়ের মাধ্যমে টিকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এভাবে টিকা সংগ্রহ করা গেলে দ্রুত সংকট মোকাবিলা করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় এলাকায় সরবরাহ নিশ্চিত করা যাবে।

এদিকে, সারা দেশে হামের প্রকোপ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও—যা টিকা সংকটকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন