সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে জ্বালানি তেল মজুদ ও পাচাররোধে বিজিবির কঠোর নজরদারি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

এ লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করেছে।

একই সঙ্গে আজ থেকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সীমান্তবর্তী পদ্মা নদীর চরাঞ্চলেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের তুলনায় জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ করে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেও এ ধরনের তৎপরতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানিয়েছেন, অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন