সারাদেশ
নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম তদারকিতে চারটি ডিপো পরিদর্শন করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো।
নারায়ণগঞ্জে জ্বালানী তেল ডিপোতে সেনাবাহিনী মোতায়েন
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম তদারকিতে চারটি ডিপো পরিদর্শন করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো।
রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো ঘুরে দেখেন ব্যুরোর পরিচালক রবিউল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনের সময় তেল সরবরাহ কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও গ্রাহকদের উপস্থিতি চাহিদার তুলনায় কম।
এদিকে, ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে সরকারের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি চালাচ্ছে।
অন্যদিকে, জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর