সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত হামলা স্থগিত থাকবে।

ট্রাম্প বলেন, ইরান প্রথমে ৭ দিনের জন্য হামলা বন্ধ রাখার অনুরোধ করেছিল। তবে তিনি তাদের ১০ দিন সময় দিয়েছেন। এ জন্য ইরান তার প্রতি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি জানান, ইরান তার প্রতিনিধিদের মাধ্যমে অতিরিক্ত সময় চেয়েছিল এবং সে প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন।

এ সময় ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে ‘উপহার’ হিসেবে ১০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ইতোমধ্যে ৮টি জাহাজ চলাচল করছে এবং শিগগিরই আরও দুটি যুক্ত হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে ইরান তাদের অবস্থান পরিষ্কার ও নীতিনিষ্ঠ হিসেবে তুলে ধরতে চেয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

এর আগে সোমবার ট্রাম্প ৫ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিলেও পরে তা বাড়িয়ে ১০ দিন করা হয়।

এদিকে, এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও ট্রাম্পের নতুন ঘোষণার পর তা কিছুটা কমে আসে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, দ্রুত এই ইস্যুতে ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত না নিলে পরিস্থিতির অবনতি হতে পারে এবং পরিণতি ভালো নাও হতে পারে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন