সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে জরুরি সতর্কতা লাইফগার্ডের

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যুর পর কক্সবাজার সৈকতে লাইফগার্ড সদস্যরা পর্যটকদের সতর্ক করতে কার্যক্রম জোরদার করেছে।

আজ শুক্রবার সকাল থেকেই লাইফগার্ড সদস্যরা মাইকের মাধ্যমে পর্যটকদের সাগরে নিরাপদে গোসল করার জন্য বিশেষ নির্দেশনা দিচ্ছেন। তারা জানাচ্ছেন, বর্তমান মৌসুমে সাগরের পানি অনেকটা উত্তাল থাকার কারণে পর্যটকদের গোসলে নেমে বেশি দূর যাওয়া থেকে বিরত থাকতে হবে।

সাথে সাথে লাইফগার্ডরা পানিতে নেমে পর্যটকদের ওপর নজর রাখার দায়িত্বও পালন করছেন, যাতে কেউ বিপদে পড়লে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া যায়।

লাইফগার্ড সদস্যরা সবাইকে নিরাপদভাবে সাগর উপভোগ করার জন্য সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবিদ (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বিকেল ৩টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে একপর্যায়ে স্রোতের টানে আবিদ নিখোঁজ হয়ে যান। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডদের জানানো হলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে পানিতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন