আন্তর্জাতিক
ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফিরতে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন, দেরি হওয়ার আগেই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু করা জরুরি।
ইরানকে ফের আলোচনায় আনতে ট্রাম্পের কড়া বার্তা, ‘সময় থাকতে সিদ্ধান্ত নিন’
ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফিরতে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন, দেরি হওয়ার আগেই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু করা জরুরি।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইসরায়েল দাবি করেছে—ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন।
নিজের পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে এখনই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। দেরি হয়ে গেলে আর কিছুই করার থাকবে না এবং এর পরিণতিও ভালো হবে না। তিনি আরও দাবি করেন, ইরান সামরিকভাবে ভেঙে পড়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ তাদের আর নেই।
১৩৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন