সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর প্রথমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে পর্যায়ক্রমে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশসহ বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন