সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার.জয়পুরহাট
স্টাফ রিপোর্টার.জয়পুরহাট

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন