সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজেল তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার পাটগাতী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ দণ্ড দেন।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, ওই দুই ব্যবসায়ী অবৈধভাবে প্রায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, জব্দকৃত ডিজেল তেল জনপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি খোলা বাজারে জ্বালানি তেলের ওপর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন