সর্বশেষ

জাতীয়

আদালত প্রাঙ্গণে সাবেক সেনা কর্মকর্তার ওপর ময়লা পানি নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় আদালতে রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে মানব পাচার আইনের একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্র জানায়, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে একটি মাইক্রোবাসে করে আদালতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রায়হানুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে অংশ নেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সন্ধ্যা ছয়টার দিকে তাকে নবম তলার আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে। লিফট থেকে নেমে কিছুটা এগোতেই পেছন থেকে এক ব্যক্তি তার গায়ে ময়লা পানি ছুড়ে মারেন। জানা গেছে, ওই ব্যক্তি আগে থেকেই একটি পলিথিনে ময়লা পানি নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন।

ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করতে পারেননি। পরে দ্রুত মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন