সর্বশেষ

জাতীয়

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার দেশে পালিত হবে ঈদুল ফিতর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ প্রেক্ষিতে শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ জাতীয় চাঁদ দেখা কমিটির কার্যক্রম পরিচালনা করে। প্রতি আরবি মাসের ২৯ তারিখে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
 

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন