সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিশুদের মুখে ঈদের হাসি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে এক ব্যতিক্রমী মানবিক আয়োজন যেন ছুঁয়ে গেল সবার হৃদয়। সমাজের অবহেলিত, অবুঝ অথচ অমূল্য এই শিশুদের মুখে হাসি ফোটাতে পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে (প্রতিবন্ধী) আয়োজন করা হয় ঈদ সামগ্রী বিতরণ।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল এক ভিন্নরকম আবেগঘন পরিবেশ। যে শিশুরা ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারে না সেইসব নিষ্পাপ শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঈদের আনন্দের উপহার। খাদ্যসামগ্রী আর ভালোবাসার স্পর্শ পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে এক নির্মল হাসি, যা উপস্থিত সবার মনকে নাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, লেখক ও সংগঠক নাজমুল হুদা, এশিয়ান টেলিভিশন অনলাইন নিউজ এডিটর ও অত্র বিদ্যালয়ের পরিচালক এম হাফিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি খাতুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, ইমাম হোসাইনসহ আরও অনেকে। তাদের উপস্থিতি ও অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আরও অর্থবহ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রায় ২৭০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি এমন সব শিশুদের নিয়ে কাজ করছে, যারা সমাজের মূলধারার বাইরে পড়ে আছে। কিন্তু সঠিক যত্ন, ভালোবাসা ও সহায়তা পেলে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হতে পারে এই বিশ্বাস থেকেই এগিয়ে চলছে তাদের এই পথচলা।

এই আয়োজন যেন শুধু একটি বিতরণ কর্মসূচি নয়, বরং এক গভীর বার্তা মানবিকতা এখনো বেঁচে আছে। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে এই অবহেলিত শিশুরাও পাবে স্বপ্ন দেখার অধিকার, বাঁচার নতুন সাহস।

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। আর এই ছোট ছোট মুখের হাসিই যেন প্রমাণ করে ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড়।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন