ধর্ম
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ ঈদ
ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বুধবার সংশ্লিষ্ট দেশের সরকারি ঘোষণা পাওয়ার পর রাত থেকেই ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়।
সরকারি সূত্র জানায়, চাঁদ দেখার ভিত্তিতেই রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঈদ পালন করছেন।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার পার্থক্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হয়ে থাকে। ফলে কোথাও একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে তা একদিন পর পালিত হয়।
ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম বড় উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা বহন করে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন