সাহিত্য
কত শত স্বপ্নের অবসান,
ঈদযাত্রা যেন মৃত্যু মিছিল
লাকী জাদু
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কত শত স্বপ্নের অবসান,
মৃত্যুকূপে হারায় প্রতিনিয়ত জীবনমান।
কেন নেই কোথাও নিরাপত্তার নিশ্চয়তা?
ঈদ সবার জন্য আনন্দের বার্তা বয়ে আনে ঠিকই,
কিন্তু কিছু পরিবারের জন্য এ যেন নিঃশব্দ শোকের দিন।
যারা স্বপ্ন বুনে বসে আছে প্রিয়জনের অপেক্ষায়,
অথচ দায়িত্বহীনতা আর অর্থলোভী কিছু মানুষের কারণে
সেই অপেক্ষার অবসান হয় নিথর দেহে ফিরে আসায়।
তাদের কাছে ঈদের আনন্দ কিসের?
যেখানে হাসির বদলে ভেসে আসে কান্নার শব্দ,
উৎসবের আলো ঢেকে যায় অন্ধকার বেদনায়।
একের পর এক দুর্ঘটনায় ঝরে পড়ে জীবন,
অবহেলা আর লোভের বলি হয়ে নিভে যায় সম্ভাবনা।
হে আল্লাহ, তুমি ক্ষমা করো,
নিহতদের জান্নাত নসিব করো,
আর আমাদের মধ্যে দাও দায়িত্ববোধ, মানবিকতা ও সচেতনতা।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন