সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানকে ‘নিঃশেষ’ করতে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান উপসাগরীয় দেশগুলোর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সঙ্গে চলমান সংঘাত টানা ১৮ দিনে গড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযান আজ মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত অব্যাহত রয়েছে।

শুরুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে সমর্থন না দিলেও এখন অবস্থান বদলেছে উপসাগরীয় আরব দেশগুলো। একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এসব দেশ এখন ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানাচ্ছে। তাদের প্রধান উদ্বেগ—ইরান যেন উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ এবং জ্বালানিনির্ভর অর্থনীতির জন্য হুমকি হয়ে থাকতে না পারে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে এই যুদ্ধে সম্পৃক্ত করতে চাপ দিচ্ছে বলেও জানিয়েছে সূত্রগুলো। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসন আঞ্চলিক সমর্থন দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিযানের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে।

এদিকে সৌদি আরবভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুলআজিজ সাগের বলেছেন, মধ্যপ্রাচ্যে এখন এমন ধারণা তৈরি হয়েছে যে ইরান উপসাগরীয় দেশগুলোর সব ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

সংঘাত শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে তারা হামলার পরিধি বাড়িয়ে বিভিন্ন দেশের বিমানবন্দর, তেল স্থাপনা ও পরিবহন খাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। রয়টার্সের তথ্য অনুযায়ী, অন্তত ছয়টি উপসাগরীয় দেশে এসব হামলা চালানো হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, ইরান যদি তার সামরিক সক্ষমতা ধরে রাখতে পারে, তবে ভবিষ্যতে উত্তেজনা তৈরি হলেই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথকে জিম্মি করতে পারে।

এ প্রেক্ষাপটে আরব নেতাদের একটি অংশ মনে করছেন, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি দুর্বল করে দেওয়া প্রয়োজন। তাদের মতে, তা না হলে তেহরান ভবিষ্যতেও অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

 

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন