সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসন বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে নৃশংস ও সুপরিকল্পিত সামরিক হামলা চালিয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ সামরিক ও ধর্মীয় নেতারা নিহত হয়েছেন। এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।

নেতৃবৃন্দ আরও বলেন, এই আগ্রাসন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্নিহিত সংকটের প্রকাশ। মার্কিন একচেটিয়া পুঁজিবাদ মধ্যপ্রাচ্যের তেল-সমৃদ্ধ অঞ্চলে নিয়ন্ত্রণ ও বাজার রক্ষার স্বার্থে এই হামলা চালিয়েছে। লেনিনের ভাষায়, সাম্রাজ্যবাদ যতদিন থাকবে, যুদ্ধও ততদিন থাকবে।

তাদের বক্তব্যে বলা হয়, সংঘাত ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং বর্তমান সামরিক উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বাস্তব হিসেবে উপস্থাপন করছে। ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা, লেবাননে সামরিক অভিযান এবং ইরানে আগ্রাসন— সব মিলিয়ে বৈশ্বিক সামরিক সংঘাতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ ইরানি জনগণের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকার’ নামের আড়ালে অন্য দেশের সম্পদ লুট ও কৌশলগত আধিপত্য স্থাপনের চেষ্টা করছে। তারা উদাহরণ হিসেবে ইরাক, লিবিয়া, আফগানিস্তান ও সিরিয়ার করুণ পরিণতি তুলে ধরেন।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান গ্রহণ করুন। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করুন। এছাড়া, বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয় স্বাধীন ও জনবান্ধব পররাষ্ট্রনীতি গ্রহণের।

নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনের মাত্র ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি ২০২৬-এ গোপনভাবে আমেকির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন