সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশশের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে এ কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি আলহাজ এম এ রশিদ।

অনুষ্ঠানে ভালুকাসহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আ. ফ. ম. আফজাল হাসান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, অধ্যাপক সাইদুর রহমান হাওলাদার, কবি আবুল বাশার শেখ, মো. কামরুজ্জামান, মো. জিহাদ হাসান শাহীন, মোহাম্মদ জালাল উদ্দীন, শহিদুল্লাহ, মো. আসাদ, সুরঞ্জিত বারৈ, তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, তরিকুল ইসলাম, মাসুদ রানা, বিনয় দেবনাথ, আরাফাত রিলকে, মোখলেছুর রহমান মনির, কামরুল এহসান চন্দন ও সজিব।

এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান সুমন, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, রাজু আহমেদ, জসিম আহমেদ, খোরশেদ আলম জীবন, সাখাওয়াত হোসেন সুমন, রোমান আহমেদ, নকিব, আরিফ বাহার আহমেদসহ অনেকে।

কবিতা পাঠ ও আলোচনা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন