সর্বশেষ

সারাদেশ

ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এ বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হবে।

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

তারা জানান, নির্ধারিত ছুটির সময় বন্দরের মূল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ভেতরে কিছু অভ্যন্তরীণ কাজ সীমিত পরিসরে চলবে। এর মধ্যে পণ্য লোড-আনলোড, পরিবহন এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে ছুটির সময়েও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন