সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশগোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি

জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ
জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ বর্ধিত সময়সীমার মধ্যেও সম্পন্ন না হওয়ায় প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।

কর্মসূচিতে সংগঠনটির পক্ষ থেকে মাঠপর্যায়ের ১১টি পর্যবেক্ষণ তুলে ধরা হয় এবং ফসল রক্ষা বাঁধ কার্যক্রমের অনিয়ম ও দুর্নীতি বন্ধসহ ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- বোরো মৌসুমে ফসল রক্ষা বাঁধ নির্মাণের সার্ভে ও প্রাক্কলন নির্ধারিত সময়ের মধ্যেই শুরু ও শেষ করা এবং এ বিষয়ে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে অবহিত করা। পাশাপাশি পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান গণশুনানির আয়োজনের দাবি জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত পিআইসি গঠন রোধে জেলা ও উপজেলা মনিটরিং কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কাবিটা নীতিমালা অনুযায়ী পিআইসি গঠনে পানি উন্নয়ন বোর্ড ও মাঠ প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

এছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে বিচারবিভাগীয় তদন্ত গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে তাদের সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

সংগঠনটির মতে, ২০২৫–২০২৬ অর্থবছরে হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পে যেসব কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে হাওরের ফসলি জমি কেটে লুটপাট বন্ধ, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বরাদ্দ পাওয়া পিআইসি পুনঃতদন্ত করে বিল পরিশোধ এবং জেলার সব হাওরে পানির প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় সুইচ গেইট স্থাপনের দাবিও জানানো হয়।

এছাড়া হাওরের সঙ্গে সংযুক্ত খাল ও নদী পুনঃখনন এবং প্রয়োজনীয় স্থানে রাবার ড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। হাওরে বাস্তবায়নাধীন সব উন্নয়নমূলক প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গণমাধ্যম ও সাধারণ মানুষের সামনে প্রকাশ করার দাবিও তোলা হয়।

প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন তালুকদার, সৈয়দ মহিবুল ইসলাম, ইকবাল কাগজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, জেলা সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, অ্যাডভোকেট দীপঙ্কর বনিক, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, মো. আকিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির, ইমরান হোসেন এবং বাঁধ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মহসিন আলম।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন