সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহ রেল বিভাগে

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহ রেল বিভাগে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখনও ব্রিটিশ আমলের পুরোনো অবকাঠামোর ওপর নির্ভর করেই চলছে রেলসেবা। পুরাতন রেললাইন, বগি ও ইঞ্জিনের কারণে প্রায়ই ট্রেন লাইনচ্যুত হওয়া কিংবা ইঞ্জিন বিকলের মতো ঘটনা ঘটছে। ফলে অনেক যাত্রীই ধীরে ধীরে ট্রেন ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষ করে ঈদযাত্রায় এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

সড়কের যানজট এড়াতে, কম খরচে ও তুলনামূলক নিরাপদ যাতায়াতের জন্য অনেকেই ট্রেনকে বেছে নেন। ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোণার সঙ্গে সহজ রেল যোগাযোগ থাকায় ঈদ মৌসুমে রেকর্ড সংখ্যক যাত্রী এই রুটে যাতায়াত করেন। কিন্তু যাত্রীসংখ্যা বাড়লেও ময়মনসিংহ রেল বিভাগে সেবার মান তেমন বাড়েনি।

রেলওয়ের অবকাঠামোর বেশিরভাগই এখনও ব্রিটিশ আমলের। পুরোনো রেললাইন, বগি ও ইঞ্জিন দিয়েই চলছে ট্রেন চলাচল। অনেক স্টেশনে যাত্রীদের বসার পর্যাপ্ত জায়গা নেই। বিশুদ্ধ পানির ব্যবস্থা ও টয়লেট সুবিধার অভাব রয়েছে। নিরাপত্তাহীনতা, টিকিট কালোবাজারি এবং সব রুটে ট্রেন না থাকায় যাত্রীদের আগ্রহ কমছে।

ময়মনসিংহ-ঢাকা রুটে ফাতেমানগর, আওলিয়ানগর ও ধলা সহ বেশ কয়েকটি শতবর্ষী রেলস্টেশন রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব স্টেশনের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। রাতে পর্যাপ্ত আলোর অভাবে স্টেশনগুলো অনিরাপদ হয়ে ওঠে।

নেত্রকোণার যাত্রী আহাদ শেখ বলেন, “একটি ভবন নির্মাণ আর প্লাটফর্ম উঁচু করা ছাড়া এই স্টেশনে তেমন কোনো উন্নয়ন হয়নি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। বসে একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই। প্লাটফর্মের জায়গা দখল করে দোকানপাট বসে যাওয়ায় জায়গা আরও সংকুচিত হয়ে গেছে।”

জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের জন্য অপেক্ষমাণ যাত্রী বিলকিস খাতুন বলেন, “স্টেশনে পানি ও টয়লেটের ব্যবস্থা নেই। এতে নারীরা বেশি দুর্ভোগে পড়েন। স্টেশনগুলোতে নারীদের জন্য আলাদা সুবিধা থাকা প্রয়োজন।”

আরেক যাত্রী হুমায়ুন কবীর বলেন, “ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনে যাতায়াত করতে গেলে দুর্ভোগের শেষ নেই। প্রায়ই বগি বা ইঞ্জিন লাইনচ্যুত হয়। কখনও ইঞ্জিনে আগুন লাগার ঘটনাও ঘটে। এতে আমরা আতঙ্কে থাকি। ইঞ্জিন সংকটের কারণে অনেক ট্রেন বন্ধ হয়ে গেছে। ট্রেন বাড়ানোর বদলে কমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।”

রিফাত শিকদার নামে আরেক যাত্রী অভিযোগ করে বলেন, “অনলাইনে টিকিট পাওয়া গেলেও ওয়েবসাইটে ঢুকলেই দেখা যায় প্রায় সব টিকিট শেষ। আমরা টিকিট পাই না। স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় একটি চক্র আগেই টিকিট কেটে কালোবাজারিতে বেশি দামে বিক্রি করে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “ময়মনসিংহের অনেক স্টেশন দিন-রাতই অনিরাপদ। সন্ধ্যার পর এসব জায়গা অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়। পর্যাপ্ত আলো না থাকায় প্রায়ই চুরি-ছিনতাই ঘটে। পরিত্যক্ত বগিতে চলে অসামাজিক কর্মকাণ্ড ও নেশার আসর।”

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আকতার হোসেন বলেন, “ঈদযাত্রা সামনে রেখে স্টেশন ও ট্রেনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্লাটফর্মে সাদা পোশাকে পুলিশ থাকবে। চুরি-ছিনতাই ও টিকিট কালোবাজারি রোধে পুলিশ তৎপর রয়েছে।”

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, “ময়মনসিংহের রেললাইন অনেক পুরোনো হওয়ায় মাঝে মাঝে ভেঙে যায় এবং লাইনচ্যুতির ঘটনাও ঘটে। তবে ঈদযাত্রায় যাতে যাত্রীরা দুর্ভোগে না পড়েন সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্টেশনের উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

বর্তমানে ময়মনসিংহ রুটে ২৭ জোড়া ট্রেন চলাচল করছে। রেলসেবার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহের যাত্রীরা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন