সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

তামাবিলে প্রতিদিন ৩৩ লাখ রাজস্ব লুট, টাকা যাচ্ছে সিন্ডিকেটের পকেটে

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট)
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট)

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বেশ কিছুদিন ধরেই সিলেটের তামাবিল স্থলবন্দরে কয়লা ও পাথর আমদানিতে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

সূত্র জানায়, এই বন্দরে প্রতিদিন গড়ে ভারত থেকে প্রায় ৭০০টি পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি ট্রাকে প্রায় ২৬ মেট্রিক টন পাথর আমদানি করা হচ্ছে। অথচ বন্দরে প্রবেশকৃত ৬ চাকার প্রতিটি গাড়ির নিজস্ব ওজন ধরা হয় ৯ টন এবং শুল্ক প্রদান করা হয় মাত্র ১২ মেট্রিক টনের। অর্থাৎ ১২ টন পণ্য ও ৯ টন গাড়ির ওজন মিলিয়ে মোট ২১ টনের হিসাব দেখানো হলেও বাস্তবে আসছে প্রায় ২৬ টন পাথর।

ফলে প্রতিটি ট্রাকে অতিরিক্ত থাকা ৫ মেট্রিক টনের শুল্ক হারাচ্ছে সরকার। পাথরের শুল্ক হার প্রতি মেট্রিক টনে ৭৭০ টাকা। সেই হিসাবে প্রতিদিন ৭০০টি ট্রাকে অতিরিক্ত ৫ টন করে মোট ৩,৫০০ মেট্রিক টন পাথরের শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে প্রায় ২৬ লাখ ৯৫ হাজার টাকা।

অন্যদিকে, প্রতিদিন প্রায় ৩০টি কয়লাবাহী ট্রাকও এই বন্দর দিয়ে দেশে প্রবেশ করছে। সরকার নির্ধারিত প্রতি টন কয়লার শুল্ক হার ৪,০৫০ টাকা। অভিযোগ রয়েছে, প্রতিটি ট্রাকে প্রায় ৫ মেট্রিক টন করে অতিরিক্ত কয়লা আনা হচ্ছে। ফলে ৩০টি ট্রাকে মোট ১৫০ মেট্রিক টন কয়লার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩৩ লাখ ২ হাজার ৫০০ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত এই ৫ টনের ট্যাক্স সরকারি কোষাগারে না গিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে যাচ্ছে। অভিযোগ রয়েছে, কেউ সরকারি দায়িত্বে থেকে বেতনে সন্তুষ্ট নন, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেও তামাবিল এলাকায় গড়ে তুলেছেন বাড়িঘর। আবার কেউ দলীয় নীতিমালা অমান্য করে এই রাজস্ব লুটপাটে জড়িত বলে অভিযোগ উঠেছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন