সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

উদ্দীপ্ত তরুণের উদ্যোগে হিলিতে মাত্র ৫ টাকায় ইফতার বিতরণ

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। সংগঠনটির উদ্যোগে মাত্র পাঁচ টাকার প্রতীকী মূল্যে পাঁচ ধরনের ইফতার পেয়ে এলাকার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন খুশি হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হিলি সিপি মোড়ে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় সংগঠনটির সদস্যরা প্রায় ৫০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতীকী মূল্যে ইফতার বিতরণ করেন। মাত্র পাঁচ টাকায় ইফতার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানান।

ইফতারের প্যাকেটে ছিল ছোলা, বুন্দিয়া, মুড়ি, পেঁয়াজু, খেজুর, বেগুনি, আপেল ও শসা। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার জোগাড় করা কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে প্রতীকী মূল্যে ইফতার পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

পাঁচ টাকায় ইফতার পাওয়া কয়েকজন বলেন, “বর্তমানে বাজারে ইফতারের প্রায় সবকিছুর দামই বেশি। দিনমজুর বা খেটে খাওয়া মানুষের পক্ষে প্রতিদিন ভালোভাবে ইফতার কেনা অনেক সময় সম্ভব হয় না। এই উদ্যোগ আমাদের জন্য অনেক আনন্দদায়ক।”

উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাধারণ সম্পাদক ফাইম বলেন, “পবিত্র রমজান মাসে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা চেয়েছি অন্তত প্রতীকী মূল্যে হলেও তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে। এতে তারা কিছুটা স্বস্তি পাবে।”

সংগঠনটির সভাপতি নাইমুর হোসেন নাইম বলেন, “রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু ইফতার বিতরণ নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।”

স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী করবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন