সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খাল খনন উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর
মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৬ মার্চ ২০২৬, দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ উপলক্ষে আজ বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর ডা. এজএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিটি আয়োজন হবে শোভন, সুশৃঙ্খল ও সাশ্রয়ী। ইফতারও অত্যন্ত সাদামাটা আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “প্রতিটি কর্মসূচির অংশ মর্যাদাপূর্ণ হতে হবে।”

প্রধানমন্ত্রী খাল খনন উদ্বোধনের পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন এবং পারিবারিক সদস্যদের কবর জিয়ারত করবেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মানজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, আক্তারুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে ১২.২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখনন করা হবে। এর ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, প্রায় ১২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ১৯৭৬ সালের ডিসেম্বর মাসে যশোর জেলার উলশী এলাকায় “উলশী–যদুনাথপুর খাল খনন প্রকল্প” উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির ভিত্তি স্থাপন করেন। সে সময় প্রকল্পটি প্রান্তিক মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন