সর্বশেষ

জাতীয়যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশবরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চুরি করা মানিব্যাগে থাকা এটিএম কার্ড ব্যবহার করে কেনাকাটা করার সময় বরিশাল নগরের তিনজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের শীতলা খোলা এলাকার টিটু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩১), মুন্সী গ্যারেজ এলাকার আবুল হোসেন গাজীর ছেলে মো. মঈন গাজী (৩২) ও বাংলাবাজার এলাকার সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মো. মেহেদী মানজুর (২৬)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন শুক্রবার (১৩ মার্চ) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক অভিযোগে জানা গেছে, ঝাউতলা দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা শুভংকর বিশ্বাস ৮ মার্চ রাত ৯টার দিকে কালীস চন্দ্র রোডস্থ কাঞ্চন পার্কে হাঁটতে গেলে পার্কের গেটের সামনে লোকজনের জটলা দেখতে পান। জটলা পার হয়ে পার্কের বাইরে আসার সময় তার পকেটের মানিব্যাগ চুরি হয়ে যায়।

মানিব্যাগে ছিল জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, তিনটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, অন্যান্য অফিসের কাগজপত্র ও নগদ ৫ শত টাকা।

পুলিশের তদন্তে দেখা গেছে, চোরচক্র ৮ মার্চ রাত পৌনে ১২টা থেকে পরের দিন রাত ১২টার মধ্যে একটি ক্রেডিট কার্ড থেকে ১১ হাজার ৯৮৫ টাকা উত্তোলন করে এবং বরিশালের ‘আর নেশন’ ও ‘টপটেন’ শোরুমে বড় অঙ্কের কেনাকাটা করে। বিষয়টি নিয়ে শুভংকর বিশ্বাস কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ শপিং মল ও এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন