সর্বশেষ

জাতীয়যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশবরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

ঈদকে ঘিরে রংপুরের ‘গরীবের বাজারে’ উপচে পড়া ভিড়, কম দামে মিলছে লেটেস্ট পোশাক

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের বিভাগীয় নগরী রংপুরে জমে উঠেছে ‘গরীবের বাজার’ হিসেবে পরিচিত হাড়িপট্টি এলাকার গুদরী বাজার মার্কেট। কম দামে লেটেস্ট মডেলের বাহারি পোশাক পাওয়ায় ইতোমধ্যে এই মার্কেটটি রংপুরসহ পুরো বিভাগে ব্যাপক পরিচিতি পেয়েছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মার্কেটটিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শিশু থেকে শুরু করে সব বয়সী মেয়েদের জন্য নানা ধরনের ফ্যাশনেবল থ্রিপিস, গাউন, জামা ও বিভিন্ন বাহারি কাপড় পাওয়া যাচ্ছে এখানে। বড় বড় শপিং মল কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে যে ধরনের পোশাক বিক্রি হয়, তার প্রায় একই ধরনের পোশাক এই মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় বলে জানিয়েছেন ক্রেতারা। গুণগত মানও প্রায় একই বলে দাবি করছেন তারা।

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটটিতে চলছে জমজমাট বেচাকেনা। এতে দোকানদাররাও বেশ খুশি। সাধারণ মানুষের কাছে ‘গরীবের বাজার’ নামে পরিচিত এই মার্কেট মূলত নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কাপড় কিনতে আসা আলমাশ হোসেন জানান, বড় বড় শপিং মলগুলোতে শুধু চাকচিক্য আর প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। আমাদের মতো নিম্নবিত্ত মানুষের সেখানে কেনাকাটা করা সম্ভব নয়। তাই আমরা গরীবের বাজারেই আসি। এখানে মেয়ের জন্য একটি গাউন কিনেছি ১২০০ টাকায়, যা জেলা পরিষদ সুপার মার্কেটে ৩ হাজার টাকার নিচে পাওয়া যায় না।

অন্যদিকে লালমনিরহাট থেকে আসা এক সরকারি কলেজের প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে নগরীর বিভিন্ন শপিং মলে ঘুরে কাপড়ের দাম যাচাই করেছি। অনেক জায়গায় পণ্যের গায়ে একদর লেখা থাকে, দরাদরি করার সুযোগ নেই। কিন্তু এখানে এসি বা ঝলমলে সাজসজ্জা না থাকলেও একই মানের পণ্য অনেক কম দামে পাওয়া যাচ্ছে।

রংপুর নগরীর রাধাবল্লভ এলাকা থেকে আসা মনোয়ারা বেগম বলেন, আমরা নিম্নবিত্ত পরিবার। স্বামীর সামান্য আয়ে বড় শপিং মলে গিয়ে কাপড় কেনা সম্ভব নয়। তাই গরীবের বাজারই আমাদের ভরসা।

ঈদ উপলক্ষে এমন কোনো লেটেস্ট বা বাহারি পোশাক নেই যা এই মার্কেটে পাওয়া যায় না বলেই জানান ক্রেতারা। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষ এখানে ভিড় করছেন ঈদের কেনাকাটার জন্য। এতে পুরো মার্কেট এলাকা এখন মানুষের কোলাহলে মুখরিত।

দোকানদাররা জানান, ঈদ উপলক্ষে এবার বেচাকেনা বেশ ভালো হচ্ছে। তারা কম দামে ভালো মানের পণ্য বিক্রি করছেন। এজন্য আগের বছরের তুলনায় এবারের ঈদে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন