সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ (মঙ্গলবার) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর মোঃ মাসুদুর রহমান এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভায় জেলার ১৯টি ফিলিং স্টেশন মালিকগণ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানী বাজারের প্রভাবের প্রেক্ষাপটে জ্বালানী তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক মহোদয়া সভায় জ্বালানী তেল নির্ধারিত দামে বিক্রয়, কৃত্রিম সংকট বা মজুতদারি পরিহার এবং ফিলিং স্টেশনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যবসায়ীদের জনস্বার্থ বিবেচনায় দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা জ্বালানী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও জনবান্ধব রাখতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন