বিএনপি নারী বান্ধব সরকার : নুরুল ইসলাম নয়ন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোলার চরফ্যাশনে আজ মঙ্গলবার প্রথম ধাপে ২৮৮টি অতি দারিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সদস্যরা ফ্যামিলি কার্ড পেয়েছেন।
উপকারভোগীরা সবাই আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের পর চরফ্যাশন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে কার্ড বিতরণ করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
উক্ত অনুষ্ঠানে নুরুল ইসলাম নয়ন বলেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হতদরিদ্র পরিবারকে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। বিএনপি নারী বান্ধব দল। আমাদের সরকার সবসময় নারী উন্নয়নে কাজ করে।”
উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ায় তাদের জীবনে আর্থিক স্বচ্ছলতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে