সারাদেশ
ঝিনাইদহের পায়রা চত্বরে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে তেল পাম্পে সংঘর্ষে নিহত নিরব, মানববন্ধনে বিচারের দাবি
এইচ এম ইমরান, ঝিনাইদহ
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের পায়রা চত্বরে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত ছাত্র ঐক্য আয়োজিত এই কর্মসূচীতে নিহত নিরবের পরিবারের সদস্য এবং ছাত্র নেতারা অংশ নেন।
বক্তারা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি, সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৭ বৈষম্য বিরোধী ছাত্র-নেতাকর্মীর নিঃশর্ত মুক্তিও দাবী করা হয়।
ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল কেনা নিয়ে কর্মচারীদের সঙ্গে নিরব হোসেনের বাক-বিতণ্ডার সময়। পরে তাকে পিটুনিতে হত্যা করা হয়। বিক্ষুব্ধ জনতা প্রতিশোধ হিসেবে একটি পাম্প এবং তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।
প্রাথমিক তদন্তে হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে এবং বাস ও পাম্পে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে পুলিশ আটক করেছে।
১৮৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর