সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
সারাদেশমুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বিএন‌পি নারী বান্ধব সরকার : ভোলায় নুরুল ইসলাম নয়ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই অফিসের এক অফিস সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই নারী জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত কর্মচারীকে জেলা রেজিস্ট্রি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে একই অফিসে কর্মরত এক নারী নকল নবীশকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগী নারী তাকে একাধিকবার এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও তিনি তা উপেক্ষা করে হয়রানি চালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী কর্মচারী জানান, তিনি প্রায় ১০ বছর ধরে ওই অফিসে নকল নবীশ হিসেবে কাজ করছেন। তার সরলতার সুযোগ নিয়ে অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এমনকি মোবাইল ফোনে তাকে বাড়িতে কিংবা আবাসিক হোটেলে যাওয়ার প্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তাও বলতেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, নিজের সংসার আছে উল্লেখ করে একাধিকবার তাকে এসব আচরণ থেকে বিরত থাকতে বললেও হয়রানি বন্ধ হয়নি। এ বিষয়ে তার কাছে মোবাইল ফোনে সংরক্ষিত প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি। পরে উপায়ান্তর না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

দিনাজপুর জেলা রেজিস্ট্রার সাজেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিরামপুর উপজেলা সাব-রেজিস্ট্রার হিমেল বাহার শুভকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত কর্মচারীকে দিনাজপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বিরামপুর উপজেলা সাব-রেজিস্ট্রার হিমেল বাহার শুভ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
 

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন