সর্বশেষ

জাতীয়‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
সারাদেশদিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
আন্তর্জাতিক

যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। একই সঙ্গে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র নয়—ইরানই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হয়ে যাবে। তার জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না বলেও দাবি করা হয়।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে এক লিটার তেলও রপ্তানি করতে না দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।

চলমান উত্তেজনার কারণে ইতোমধ্যে ওই গুরুত্বপূর্ণ নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালাবে।

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র এমন সব সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন