রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করেছে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ ১০ নম্বর ওয়ার্ড যুবদল।
সোমবার (৯ মার্চ) বাদ আসর নগরীর বর্ণালির মোড় লেবার অফিসের পূর্ব পাশে দোয়া ও ইফতার আয়োজন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক মিলন ও হাসান খান।
এছাড়া উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুব্রত রায়, যুবদল নেতা নাফিজ উদ্দিন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল ক্বালাম আজাদ তপন, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক লিটন শেখ, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ধলু, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. আশরাফ, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব জুয়েল রানা, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ভুগোল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শিহাব এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ।
১০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন তাইফ আহমেদ রাকিব। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ কনি, যুগ্ম আহ্বায়ক পারভেজ শেখ, অমি, হোসাইন খান, সৌরভ ও মীমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন যুবদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল ইসলাম জনি বলেন, যুবদলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। জনগণের আস্থা অর্জন করেই রাজনীতি করতে হবে।
তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীরা সাংগঠনিক পরিচয় পেয়েছেন এবং সংগঠন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত হয়েছে। আগামীতে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড, থানা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
প্রধান বক্তা রফিকুল ইসলাম রবি বলেন, যুবদলের প্রতিটি কর্মীকে জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ গঠনে কাজ করতে হবে। যুবদলের কোনো সদস্য সমাজবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
১২৩ বার পড়া হয়েছে