সর্বশেষ

সারাদেশ

রমজান উপলক্ষে রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ ১৩ নম্বর ওয়ার্ড যুবদল।

রোববার (৮ মার্চ) বাদ আসর নগরীর উপহার সিনেমা হলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন ও সদস্য মুক্তার আলী সাদ্দাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিকুল হাসান, সদস্য সচিব এ কে এম সারওয়ার জাহান সম্রাট, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুম, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম, যুগ্ম আহ্বায়ক শিফাত, সাব্বির, ইব্রাহিম, সিহাবসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে মহানগর যুবদলের অধীন নবগঠিত প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শুধু রমজান মাসেই নয়, বরং সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের পাশে থেকে রাজনীতি করে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন