সর্বশেষ

জাতীয়সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল মাসুদ ভারতে গ্রেপ্তার
রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য
সারাদেশসিরাজগঞ্জে একযোগে ১৫ পুলিশ পরিদর্শকের বদলি
চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ
চুয়াডাঙ্গায় পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণ, তিন শিশু আহত
ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় গাড়ী চাপায় আটোরিক্সা চালক নিহত
সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সিলেটে ‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ দেখিয়ে প্রতারণা, রিকশাচালক গ্রেপ্তার
পটুয়াখালীতে রাখাইন সম্প্রদায় আগমনের ২৪০ বছর পূর্তি উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় অতিষ্ঠ হয়ে ছাগল ধরে পুলিশে দিলেন এক কৃষক
ফরিদপুরের নগরকান্দা: গ্রাম্য দ্বন্দ্ব ঠেকাতে বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩২ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করলেন রাকিবুল ইসলাম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজা পেল না কয়েদী ছেলে
পঞ্চগড়ে ভাঙারি থেকে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর সহায়তায় নিষ্ক্রিয়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী নিহত, মটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ
জাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
পাঁচ সাংসদের উপস্থিতিতে গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা
রমজান উপলক্ষে রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

ঝিনাইদহে তেল পাম্পে পিটুনিতে যুবকের মৃত্যু: হত্যা মামলা, গ্রেফতার ৩

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ শহরের একটি তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবক নিরব হোসেন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের বাবা আলিমুর বিশ্বাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় আগে আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে, আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিজুল ইসলাম এবং সুরাট ইউনিয়নের কাস্টসাগরা গ্রামের সাফিয়ার রহমানের ছেলে দাউদ হোসেন।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফীন জানান, যুবক নিহত হওয়ার ঘটনার পর শনিবার রাতেই নিহতের বাবা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

জানা যায়, শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বাসিন্দা নিরব হোসেন শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান। পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি কিছুক্ষণ পর আবার সেখানে যান। তখন অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে প্রতিবাদ করেন নিরব। এ সময় পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আরাপপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় এবং রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেয়। এর প্রতিবাদে রোববার সকালে পরিবহন শ্রমিকরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন